• জাতীয়

    ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

      প্রতিনিধি 17 September 2025 , 1:05:26 প্রিন্ট সংস্করণ

    কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে
    কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার।

    বিবৃতিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে।

    বিজ্ঞাপন

    সম্ভাব্য সময়সূচি অনুযায়ী বাংলাদেশ স্যাটেলাইট-১-এ সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে নিম্নরূপ : ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (মোট ৩ মিনিট), ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (মোট ৯ মিনিট), ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১২ মিনিট), ২ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১৩ মিনিট), ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১৩ মিনিট), ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (মোট ১২ মিনিট), ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট (মোট ১১ মিনিট) ও ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (মোট ৮ মিনিট)।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসসিএল সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহার করে বর্তমানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার এবং টেলিযোগাযোগ সেবা প্রদান করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন 1:57 PM ‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’ 1:38 PM কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই