• জাতীয়

    ঢাকায় ১৩ আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ, ৫৪ জনের বাতিল

      প্রতিনিধি 3 January 2026 , 7:44:24 প্রিন্ট সংস্করণ

    নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা, লঙ্ঘন করলে ৭ বছর জেল। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী সংসদ নির্বাচনে ঢাকায় ১৩টি আসনে মোট ১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে ১১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তথ্যে গড়মিলসহ বিভিন্ন কারণে মোট ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে আপিল নিষ্পত্তি করবে ইসি।

    এর আগে ঢাকার ২০টি আসনে শেষ দিন পর্যন্ত মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সবশেষ শনিবার (৩ জানুয়ারি) নির্ধারিত ৩ রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন অনুযায়ী এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের