• আইন-আদালত

    হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি

      প্রতিনিধি 3 January 2026 , 6:43:21 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট । ছবি : সংগৃহীত
    বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অপরদিকে, নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এম আর হাসানসহ ৫ জন বিচারপতিকে বিচারকাজ থেকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    বাদ পড়া অপর বিচারপতিরা হলেন-বিচারপতি মামনুন রহমান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল। শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। অবকাশকালীন ছুটি শেষে রোববার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারকাজ শুরু হবে।

    এদিকে নতুন বছরের প্রথম কার্যদিবসে (রোববার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প