• খেলা

    পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ

      প্রতিনিধি 17 September 2025 , 11:44:29 প্রিন্ট সংস্করণ

    পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে
    পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দিনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

    পিসিবির মুখপাত্র আমির মির মঙ্গলবার বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকেই প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

    বিজ্ঞাপন

    পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে ইউএই ম্যাচেও তারা মাঠে নামবে না। ভারতের বিপক্ষে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর সূত্রপাতের পর থেকেই পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান। তাদের অভিযোগ, পুরো পরিস্থিতি তিনি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন।

    সূত্র জানাচ্ছে, আইসিসি যদি পাকিস্তানের দাবি নাকচ করে, তবে দল পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

    তবে আজকের ম্যাচে মাঠে না নামলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের। এক জয় ও এক হারে তাদের ঝুলিতে এখন মাত্র ২ পয়েন্ট। সুপার ফোরে যেতে হলে ইউএইর বিপক্ষে জয় অপরিহার্য।

    তবে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পাকিস্তান দল। যদিও তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে আইসিসি একাডেমিতে। অন্যদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও পরামর্শ করছেন।

    সূত্র : জিও নিউজ

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা