• অর্থনীতি

    সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম

      প্রতিনিধি 16 September 2025 , 11:45:38 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৬২২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে, গত ১০ সেপ্টেম্বর সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তার আগে গত ৯, ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট সোনার দাম ৬ দফা বাড়ানো হয়। এক সপ্তাহের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৫৫৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

    গত ১০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়।

    এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২০৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা। আজ (মঙ্গলবার) পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে। আগামীকাল থেকে নতুন রেকর্ড দামে বিক্রি হবে সোনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা