• Uncategorized

    ১৭ বছর বহু এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি : লক্ষ্মীপুরে এ্যানি

      প্রতিনিধি 28 August 2025 , 1:52:04 প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ দুপুরে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শেখ হাসিনার কাছে মাথা নত করিনি। সন্ত্রাস অত্যাচার নির্যাতনের পরও আমরা লক্ষ্মীপুরে ছিলাম। ১৭ বছর বহু এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি। গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ বিষয় ছিল; কিন্তু সব সময় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি।
    বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে এ্যানি আরও বলেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গেছি। মামলা-নির্যাতনের পাশাপাশি বাড়িতেও হামলা হয়েছে। আমরা যতবার প্রতিবাদী হয়েছি, ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে কখনো ভয় পাইনি। হাসিনার কাছে মাথা নত করিনি।’

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের