• রাজনীতি

    মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে বাধা কাটল

      প্রতিনিধি 29 December 2025 , 1:51:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার।

    বিজ্ঞাপন

    সোমবার ২৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। বেলা ১১টার দিকে শুনানি শেষে আদালত নির্দেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের ভাষ্য অনুযায়ী, এ আদেশের ফলে বগুড়া–২ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মান্নার আর কোনো আইনি জটিলতা নেই।

    এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার এবং সিআইবি প্রতিবেদন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। শুনানি শেষে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। পরে তিনি চেম্বার জজ আদালতে আপিল করেন।

    গতকাল রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তবে ওই দিন আদালত কোনো আদেশ না দিয়ে আজ সোমবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে চেম্বার আদালত মান্নার পক্ষে নির্দেশনা দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প