• Uncategorized

    আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে হামলা, বিএনপি নেতা সাইফুল নিহত

      প্রতিনিধি 26 December 2025 , 7:06:16 প্রিন্ট সংস্করণ

    ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জের ধরে রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলার ঘটনায় সাইফুল সর্দার (৪৬) নামে একজন নিহত হয়েছেন। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

    বিজ্ঞাপন

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

    আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, ‘দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে সাইফুল সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন