• জাতীয়

    ‘অবসরের ৩ বছর পার না হলে, সরকারি চাকরিজীবীরা নির্বাচন করতে পারবেন না’

      প্রতিনিধি 24 December 2025 , 7:17:07 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট । ছবি : সংগৃহীত
    বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের ৩ বছর পার না হলে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    এর আগে, গত ৪ ডিসেম্বর অবসরের ৩ বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না-এ সংক্রান্ত ৪ টি পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    বিজ্ঞাপন

    সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন। অপরদিকে রিট আবেদনে বলা হয়, ভোটে অংশ নেয়ার অধিকার সংবিধানের একটি মৌলিক বিষয়। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে নিষেধ করা, সংবিধানের ২৭ অনুচ্ছেদের মূলনীতি ও সমঅধিকার উভয়ই লঙ্ঘন করে।

    এর আগে, গত ২৯ নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রিট পিটিশন ও রুলের শুনানি শেষ করেন এবং ‘যে কোনো সময় রায় দেয়া হতে পারে’ বলে উল্লেখ করেছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭