• জাতীয়

    নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন ৩ বাহিনীর প্রধান

      প্রতিনিধি 20 December 2025 , 8:40:45 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২ টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায়, নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।

    ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, রোববার দুপুর ১২ টায় ৩ বাহিনীর প্রধানের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা ২১ ডিসেম্বর-রোববার, সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

    সভার আলোচ্য সূচি: নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম। এ ছাড়া সভায় প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে।

    সুত্র: ঢাকা, ২০ ডিসেম্বর-২০২৫, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:30 PM আরও ৫ আসনে ভোটে কারচুপির অভিযোগে মামলা 1:25 PM মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম 1:13 PM দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায় 1:02 PM শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার 12:54 PM খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক 12:29 PM পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন 12:20 PM ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী 11:55 AM চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী 11:52 AM যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল’ খামেনিকে হত্যা করা: মার্কিন বিশ্লেষক 11:35 AM শুরু হলো মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ