• আন্তর্জাতিক

    ওসমান হাদির ঘটনায় জাতিসংঘ মহাসচিবের যে বার্তা

      প্রতিনিধি 20 December 2025 , 4:51:25 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

    ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

    এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন টুর্ক।

    বিবৃতিতে টুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

    ভলকার টুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী