• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

      প্রতিনিধি 20 December 2025 , 1:05:39 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক যুবক। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়।

    নিহতরা হলেন-কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন।

    বিজ্ঞাপন

    পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:46 PM ঢাকা-৬ আসনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ, ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক 3:32 PM আরও ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার 2:36 PM জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ 1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু