• জাতীয়

    লাখো জনতার মিছিল-স্লোগানে উত্তাল শাহবাগ

      প্রতিনিধি 19 December 2025 , 5:53:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে গত রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ শুক্রবারও শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।

    জুমার নামাজের পর হাজারো বিক্ষুব্ধ ছাত্র-জনতা শাহবাগে জড়ো হলে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও ডাকসুর নেতাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মহাসমাবেশে যোগ দিয়েছেন লখো জনতা।


    শাহবাগ মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে এসে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করছেন।

    বিজ্ঞাপন

    অনেকে মিছিল নিয়ে আসছেন, আবার কেউ নিজ উদ্যোগেই শাহবাগে এসে জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান।

    এ সময় তারা-‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

    বিক্ষোভকারীরা বলেন, আমরা দেশকে ভালোবাসা এক সাহসী যোদ্ধাকে হারিয়েছি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন।

    আমরা শোকাহত। আমরা তার হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে এসেছি।

    তারা আরও বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব।

    হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ 9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী