• আইন-আদালত

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আজ

      প্রতিনিধি 18 December 2025 , 1:25:10 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট । ছবি : সংগৃহীত
    বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে দেশের সর্বোচ্চ বিচারালয়।

    ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের উচ্চ আদালত প্রতিষ্ঠিত হলেও সরকারি ছুটি থাকায় আদালতের প্রথম কার্যক্রম শুরু হয় ১৮ ডিসেম্বর। সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ১৮ ডিসেম্বরকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনটি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

    বিজ্ঞাপন

    দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেল চারটায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    আলোচনা সভায় আরও উপস্থিত থাকবেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সচিবালয়ের কর্মকর্তারা।

    উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের অধীনে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়। এই দিনটিকেই স্মরণীয় করে রাখতে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির