• খেলা

    ফিফা ‘দ্য বেস্টে’ মেসি ভোট দিলেন যাদের

      প্রতিনিধি 18 December 2025 , 11:36:23 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৫ সালের ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারে ওসমান দেম্বেলের জয় এবং নারী বিভাগে আইতানা বোনমাতির টানা তৃতীয়বারের মতো সেরার স্বীকৃতির পর ফুটবল ভক্তদের নজর, তারকা ফুটবলাররা কাদের দিয়েছেন ভোট। জানা গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির পছন্দও।

    বিজ্ঞাপন

    ১৮ বছর পর প্রথমবারের মতো ফিফা দ্য বেস্টের মনোনয়নে নাম নেই মেসির। তবে আগ্রহ নিয়েই ভোট দিয়েছেন তিনি। বর্ষসেরা খেলোয়াড় বিভাগে মেসির প্রথম পছন্দ ছিলেন ওসমান দেম্বেলে। দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় স্থানে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে। খবর গালফ নিউজের।

    ‘কোচ অব দ্য ইয়ার’ বিভাগে মেসি প্রথম স্থানে ভোট দিয়েছেন পিএসজির লুইস এনরিকেকে, দ্বিতীয় স্থানে বার্সেলোনার হানসি ফ্লিককে এবং আর্সেনালের মিকেল আরতেতাকে তৃতীয় স্থানে।

    সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে গোলরক্ষক বিভাগে তার পছন্দ নিয়ে। সাবেক পিএসজি সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুম্মাকে মেসি রেখেছেন প্রথম স্থানে, নিজের দেশ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজকে দ্বিতীয় এবং রিয়াল মাদ্রিদের থিবো কুর্তোয়াকে তৃতীয় স্থানে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ