• শিরোনাম

    পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

      প্রতিনিধি 14 September 2025 , 8:42:48 প্রিন্ট সংস্করণ

    - বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে যৌথ মহড়া। ছবি: আইএসপিআর।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মহড়া ৭ দিনব্যাপী চলবে।

    বিজ্ঞাপন

    শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ মহড়ার উদ্বোধন ঘোষণা করেন। আইএসপিআর জানায়, এই যৌথ মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ছাড়াও অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে।

    জানা গেছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা-মেডিভ্যাক (আহত উদ্ধারে বিমান সহায়তা), বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা অনুশীলন, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (CRRC), জঙ্গল সারভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (HA/DR) বিষয়গুলোতে অংশ নিচ্ছেন।

    যৌথ মহড়ায় অংশ নিচ্ছে-বাংলাদেশ বিমান বাহিনী: একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স: দুটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ থেকে ১৫০ জন ও যুক্তরাষ্ট্র থেকে ৯২ জন সদস্য। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও এই মহড়ায় অংশ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা