• বাণিজ্য

    দুই শেয়ারবাজার: দাম কমার তালিকায় নাম বেশিরভাগ প্রতিষ্ঠানের

      প্রতিনিধি 14 December 2025 , 6:41:06 প্রিন্ট সংস্করণ

    দুই শেয়ারবাজার এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জ্যেষ্ঠ প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

    রোববার (১৪ ডিসেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে লেনদেনের শেষ দিকে ভালো-মন্দ সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

    দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪৯টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

    বিজ্ঞাপন

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ পয়েন্টে নেমে গেছে।

    সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৪৯ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬৩ কোটি ৭৬ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬ কোটি ২৭ লাখ টাকা।

    এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকার। ১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স।

    অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৫০ লাখ টাকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু