• সর্বশেষ

    ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে, ৪৫ জনকে জীবিত উদ্ধার

      প্রতিনিধি 13 December 2025 , 7:19:16 প্রিন্ট সংস্করণ

    ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে, ৪৫ জনকে জীবিত উদ্ধার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিজ্ঞাপন

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান মিয়া। তিনি জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জাবালে নূর মার্কেট থেকে উদ্ধার করেছেন ফায়ারের কর্মীরা। তবে আগুন কীভাবে লেগেছে সেটা জানা যায়নি। ভোর সাড়ে পাঁচটা থেকে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট টানা কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে।

    এর আগে ভোর ৫টায় জাবালে নূর মার্কেটে আগুন লাগে। খবর পেয়েই সেখানে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের সঙ্গে কাজ করেন মার্কেটের ব্যবসায়ী এবং কর্মীরাও।

    কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, ভবনগুলোতে রাজউকের কোনো ব্লিডিং কোড মানা হয়নি। তদন্ত করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের