• জাতীয়

    বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

      প্রতিনিধি 8 December 2025 , 10:43:02 প্রিন্ট সংস্করণ

    বেগম রোকেয়া । ছবি : সংগৃহীত
    বেগম রোকেয়া । ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী। গতকাল রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বেগম রোকেয়া পদকের জন্য নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা নির্বাচিত হয়েছেন।

    বিজ্ঞাপন

    আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

    প্রসঙ্গত, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল এমন এক সমাজ, যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি তুলে ধরেছেন তার গল্প, উপন্যাস ও প্রবন্ধে। নারীশিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করেছেন তিনি। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং ভোটাধিকারের দাবিতে সংগ্রাম-এই বাংলায় সেই লড়াইয়ের পথিকৃৎ ছিলেন রোকেয়া।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের