• আইন-আদালত

    সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক

      প্রতিনিধি 7 December 2025 , 5:18:20 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ ক্ষয়ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে প্রায় ২৪ কোটি টাকা অপব্যয়ের ঘটনা ঘটেছে।

    রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    তিনি জানান, কমিশন কখনো কারও পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান পরিচালনা করে না; অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।

    বিজ্ঞাপন

    সূত্র জানায়, নিকুঞ্জ-১ এর লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িটি রয়েছে আবদুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে গত বছরের এপ্রিলে তিনি পরিবারসহ ওই বাড়িতে ওঠেন।

    অভিযোগে আরও বলা হয়েছে, বাড়িটির দুপাশের রাস্তা হাঁটার অনুপযোগী করে নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ, খালের পাশে আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে।

    দুদক এরইমধ্যে সংশ্লিষ্ট অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে নিশ্চিত করেছে কমিশন-সংশ্লিষ্ট একাধিক সূত্র।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা