• জাতীয়

    কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ‘টেকনিক্যাল সমস্যা’, ঢাকায় পৌঁছতে বিলম্বিত হতে পারে

      প্রতিনিধি 4 December 2025 , 10:25:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্বিত হতে পারে।

    এদিকে লন্ডন সময় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর আপনাদের জানানো হবে।

    বিজ্ঞাপন

    এদিকে সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। এরপরে শাশুড়ি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি। এই পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে রওনা দিতে সকাল ১০টা পার হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র।

    এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাব। দেশ ও দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন। গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা