• আন্তর্জাতিক

    রাশিয়ার দুটি ট্যাংকার উড়িয়ে দিল ইউক্রেন, ছিলেন ৪ বাংলাদেশি নাবিক

      প্রতিনিধি 30 November 2025 , 3:49:52 প্রিন্ট সংস্করণ

    রাশিয়ার দুটি ট্যাংকার উড়িয়ে দিল ইউক্রেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি ট্যাংকার জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ ও ‘ভিরাট’ নামের জাহাজ দুটিতে শনিবার হামলা চালানো হয় বলে রয়টার্সকে জানিয়েছেন-ইউক্রেনীয় নৌবাহিনীর এক কর্মকর্তা। এ ছাড়াও বলা হয় দুটি জাহাজই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার তালিকাভুক্ত।

    বিজ্ঞাপন

    কর্মকর্তা জানান, রাশিয়া জ্বালানি তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থসংস্থানের চেষ্টা করছে। তাই রাশিয়ার তেল ও জ্বালানি ব্যবসার অবকাঠামো দীর্ঘদিন ধরেই ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু। তারই ধারাবাহিকতায় নাভাল ড্রোন হামলায় কাইরোস ও ভিরাটকে ধ্বংস করা হয়েছে।

    বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে, হামলার পর তুরস্কের কোস্ট গার্ডের সদস্যরা ‘এমটি কায়রোস’ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে ৪ জন বাংলাদেশি নাবিক রয়েছেন, এবং তারা সবাই সুস্থ আছেন।

    জাহাজ দুটি তেল খালি অবস্থায় ছিল। তেল বোঝাই করতে কৃষ্ণসাগরের তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাচ্ছিল কাইরোস ও ভিরাট। যাত্রাপথেই ড্রোন হামলার শিকার হয় তারা। নাভাল ড্রোন হলো বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান, যা সাগরে যুদ্ধজাহাজ বা ট্যাংকারে হামলায় ব্যবহার করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা