• জাতীয়

    ঢাকায় ‘ইক্বরা’ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু

      প্রতিনিধি 28 November 2025 , 5:52:30 প্রিন্ট সংস্করণ

    ঢাকায় ‘ইক্বরা’ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে, রাজধানীতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হয়েছে-২৪তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

    মহতী এই আয়োজনের উদ্যোক্তা-আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা। আর পৃষ্ঠপোষক হিসেবে পি.এইচ.পি ফ্যামিলি এবং সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। উক্ত সম্মেলন সভাপতিত্ব করবেন-বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী।

    বিজ্ঞাপন

    সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান পৃষ্ঠপোষক-পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

    অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারিদের মধ্যে থাকছেন-মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাযীর আসগর।

    উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী