• আইন-আদালত

    নারী উদ্যোক্তা তনির মামলায় গ্রেপ্তার আকাশ নিবিড় কারাগারে

      প্রতিনিধি 28 November 2025 , 12:33:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে নিয়ে মানহানি করার অভিযোগে বনানী থানার মামলায় গ্রেপ্তার আসামি আকাশ নিবিড়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এদিন আসামি আকাশকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক মো. এমদাদুল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    এর আগে ২৬ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আসামি আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

    বিজ্ঞাপন

    মামলার এজাহার থেকে জানা গেছে, আসামিরা কিছুদিন ধরে নারী উদ্যোক্তা তনি ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধারনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোষ্ট করে সম্মানহানী করে। কয়েক মাস আগে তনি তার বনানীর বাসায় বসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখতে পান, মৌ সুলতানা নামে ফেসবুক আইডি থেকে তাকে ও তার পরিবার নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করে সেসব ফেসবুকে পোস্ট করা হয়েছে। এর কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, তাকে এবং তার স্বামী মৃত সাদাদ রহমানকে নিয়ে অশ্লীল, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে।

    এছাড়া আসামি আকাশ তার ইউটিউব আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও পোস্ট করেন। আসামিরা তাকে, তার পরিবারের সদস্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে থাকে। আসামিরা তার এবং তার স্বামী মৃত সাদাদ রহমানের বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাঁটি’ বলে প্রচার করেন।

    এছাড়া আসামিরা তার সন্তানের জন্মকে প্রশ্নবিদ্ধ করে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার উদ্দেশ্যে পোস্ট করেন। ওই ঘটনায় গত ২১ নভেম্বর রোবাইয়াত ফাতিমা তনি বাদী হয়ে বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়