• শিরোনাম

    ভূমিকম্প আতঙ্কে ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

      প্রতিনিধি 22 November 2025 , 10:56:19 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

    এস এম ফরহাদ তার পোস্টে বলেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’

    বিজ্ঞাপন

    তিনি আরও জানান, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।

    এর পরে এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্প জনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতংকিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা