• অন্যান্য

    সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ‘র বিক্ষোভ ও মানববন্ধন

      প্রতিনিধি 21 November 2025 , 6:38:11 প্রিন্ট সংস্করণ

    মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।
    মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।

    কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই, আর কোনো মিথ্যা মামলা আমরা বরদাশত করব না।” তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

    বিজ্ঞাপন

    যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, “সাম্প্রতিক সময়ে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে—তা উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে এসব বন্ধ করা হোক। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

     এছাড়াও বক্তব্য রাখেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর —মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি ।

    বক্তারা আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কণ্ঠস্বর। তাই তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে।

    কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা