• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সিলেট জেলা বিএনপি: শাহ আলম স্বপনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

      প্রতিনিধি 18 November 2025 , 7:19:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

    এর আগে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (১৭ নভেম্বর) ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান-রুহুল কবির রিজভী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী 1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা 1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর