• রাজনীতি

    তারেক রহমান এখন মানবতার দূত: রিজভী

      প্রতিনিধি 18 November 2025 , 4:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন।

    রিজভী জানান, তারেক রহমান ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত ও মেধাবী মানুষদের খুঁজে বের করেন। এরপর গোপনে নিয়মিতভাবে তাদের সহায়তা প্রদান করেন।

    এ ক্ষেত্রে তিনি ইসলামের মহান নীতি অনুযায়ী ‘ডান হাতে দান করেন যাতে বাম হাত না জানে’-যা মানবতা ও গোপন সহায়তার নিদর্শন।

    মঙ্গলবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ, শারীরিকভাবে অক্ষমদের হুইলচেয়ার প্রদান এবং চাষিদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী এ মন্তব্য করেন।

    রিজভী আরও অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিনাভোট ও রাতের ভোটের মাধ্যমে শাসন ও বিচার ব্যবস্থার ওপর নির্ভর করে শেখ হাসিনা ২০১৮ সালে নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেট থেকে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেছিলেন।

    বিজ্ঞাপন

    এর মধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় করা হয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী ম্যানেজ করতে, বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজনের মধ্যে ভাগ করা হয়।

    তিনি বলেন, প্রতিশোধপরায়ণ হয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করা হয়েছিল।

    সেই সময় খালেদা জিয়া অশ্রুসজল চোখে বলেছিলেন, “আল্লাহ আপনাদের বিচার করবেন।” রিজভী মন্তব্য করেন, নিজের অপকর্মের সব সহযোগীদের ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে—আল্লাহ বিচার করেছেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি পরিবার সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

    বক্তব্য রাখেন ডাক্তার মনোয়ারুল কাদির বিটুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল ইসলাম চৌধুরী হিরু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের