• আন্তর্জাতিক

    সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 18 November 2025 , 3:36:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওয়াশিংটন সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সৌদি আরবের জেদ্দা থেকে প্রকাশিত ইংরেজি সংবাদপত্র সৌদি গেজেট জানিয়েছে, দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে হাজির হওয়ার একদিন আগে সোমবার ট্রাম্প এ ঘোষণা দেন।

    এ দিন ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমরা এটি করবো। আমরা এফ-৩৫ বিক্রি করবো। তারা অনেক দিন ধরেই (আমাদের) মহা মিত্র।”

    মঙ্গলবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদের বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু-দশকের সহযোগিতার সম্পর্ক আরও নিবিড় করা।

    বিজ্ঞাপন

    রয়টার্সের ভাষ্য অনুযায়ী, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলে তা একটি উল্লেখযোগ্য নীতি পরিবর্তন সূচিত করবে যার ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নতুনভাবে বিন্যস্ত হতে পারে। মার্কিন এই যুদ্ধবিমানগুলো পেলে সৌদি আরবের প্রতিরোধ ক্ষমতাও অনেক জোরদার হবে।

    বার্তা সংস্থাটি জানিয়েছে, রিয়াদ ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুরোধ জানিয়েছে, যা নিয়ে চুক্তি কয়েক শত কোটি ডলারে দাঁড়াবে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে সৌদি যুবরাজের সফরের আগেই এ চুক্তির পথে একটি বড় বাধা অপসারিত হয়।

    ট্রাম্পের ঘোষণার পর এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের শেয়ারের দর ১ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান