• জাতীয়

    ডাকসুর ভোটের ফল ঘোষণায় দেরি, বাড়ছে উত্তেজনা

      প্রতিনিধি 10 September 2025 , 12:18:31 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষের ৮ ঘণ্টা পার হলেও ফল ঘোষণা করা সম্ভব হয়নি। শেষ খবর অনুযায়ী রাত ১২টার দিকেও ভোট গণনা চলছে।

    ডাকসু নির্বাচন ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়াতে দেখা যাচ্ছে। আজ ফল ঘোষণায় বেশি দেরির কারণে এ অপতথ্য ও গুজব ছড়ানোর হার বাড়ছেই। মনগড়া অনেক ফলাফলের তথ্য ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন চক্র।

    বিজ্ঞাপন

    অনেকে আবার ঘোষিত ফলাফলের আদলে রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া নাম বসিয়ে ইচ্ছামতো প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছেন। কেউ কেউ বিভিন্ন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা ছড়িয়ে দিচ্ছেন।

    তবে ডাকসুর নির্বাচন কমিশন সূত্র বলছে, এখনো ভোট গণনার কাজ পুরোপুরি শেষ হয়নি। অধিকাংশ হল সংসদের ভোট গণনা শেষ। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ চলছে।

    এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে গণনার প্রক্রিয়া শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গণনা শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির