• অপরাধ

    রাতে একের পর এক রাজধানীতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তাহীন মানুষ

      প্রতিনিধি 16 November 2025 , 11:28:45 প্রিন্ট সংস্করণ

    এবার মিরপুর-গাবতলীসহ আরও ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে ও কারওয়ান বাজার এলাকার পর এবার মিরপুরসহ রাজধানীর আরও ৩ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১২, গাবতলী ও বাংলামোটর এলাকায় পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এরমধ্যে রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১২ নম্বরের মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    এদিকে রোববার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকায় ব্যাগে ভরে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দু’টি অক্ষত রয়েছে। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এরমধ্যে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সন্ধ্যায় প্রাইভেটকারে করে এসে দুর্বৃত্তরা মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেটি আমাদের থানার আওতায় পড়েনি। ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকায় পড়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান