• রাজনীতি

    মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক রহমান

      প্রতিনিধি 16 November 2025 , 4:57:50 প্রিন্ট সংস্করণ

    প্রয়াত; মওলানা আব্দুল হামিদ খান ভাসানী (বামে} ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার এবং সার্বভৌমত্বের সুরক্ষায়, মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

    রোববার (১৭ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, ‘মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, জাতির স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠায় তার সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা দেবে। তার আদর্শ অনুসরণ করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব’।

    তিনি আরও যোগ করেন, ‘মওলানা ভাসানী বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা-সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অহংকারের বিষয়’।

    তারেক রহমান বলেন, ‘মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পথে এক আলোকবর্তিকা ছিলেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে তার অবিরাম লড়াই এবং নির্ভীক নেতৃত্ব অত্যাচারীদের বিরুদ্ধে কম্পন সৃষ্টির কারণ ছিল’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের