• আন্তর্জাতিক

    জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো

      প্রতিনিধি 16 November 2025 , 4:00:18 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এক মেয়রের মৃত্যু ঘিরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেন-জি। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেওয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

    সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জেন-জিরা এই আন্দোলন শুরু করলেও সব বয়সী মানুষ গতকাল এতে যোগ দেয়। এছাড়া দেশটির বিরোধী দলও আন্দোলনে সমর্থন জানিয়েছে।

    রাজধানী মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেছেন, “আন্দোলন দীর্ঘসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু মুখ ঢাকা একটি দল সহিংসতা শুরু করে।”

    তিনি জানিয়েছেন, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছেন। যারমধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় রয়েছেন। দেশটিতে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এই মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিলেন। তখনই তাকে হত্যা করা হয়।

    রোসা মারিয়া আভিলা নামে ৬৫ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেছেন, “এই মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার।”

    আন্দ্রেস মাসা নামে ২৯ বছর বয়সী আরেক বিক্ষোভকারী বলেন, “আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।”

    বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন জাতীয় প্যালেসের সামনে জড়ো হয়েছিলেন। তারা ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেছিলেন।”

    এরপরই সহিংসতা শুরু হয়। ওই সময় পুলিশ কাঁদানে গ্যাস ও অগ্নিনির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

    সূত্র: দ্য গার্ডিয়ান

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত