• সর্বশেষ

    মা-মেয়ে হত্যার বিচার দাবিতে, কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

      প্রতিনিধি 9 September 2025 , 6:02:52 প্রিন্ট সংস্করণ

    - কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কুবির শিক্ষার্থীরা। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তারা কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    বিজ্ঞাপন

    দুপুর ১২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলে। নিহত সুমাইয়া কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। মা-মেয়ে নগরীর সুজানগর এলাকায় বসবাস করতেন। এদিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তারা নগরীর পুবালী চত্বরে মানববন্ধন ও পরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছিলেন, ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল