• রাজনীতি

    দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্বাচন করব কল্পনাও করিনি

      প্রতিনিধি 15 November 2025 , 11:15:59 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আজ মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটা কখনো কল্পনাও করিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরব। এটি আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে সম্ভব হয়েছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলায় পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করে বাবর বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এ ঋণ আমার জীবনের বড় পাওয়া।

    তিনি বলেন, আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি।

    এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লুৎফুজ্জামান বাবর।

    সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের