• জাতীয়

    নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 14 November 2025 , 7:32:13 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

    শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়-প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা। গত বছরের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এ সনদ।

    আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে ১০ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন-যারা গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। বৈঠকে তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, যেখানে বিপুল সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর