• অর্থনীতি

    লকডাউন কর্মসূচি: ব্যাংকগুলোতে লেনদেন ছিল স্বাভাবিক

      প্রতিনিধি 13 November 2025 , 5:45:23 প্রিন্ট সংস্করণ

    ব্যাংকগুলোতে লেনদেন ছিল স্বাভাবিক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে। তবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি কিছুটা কম ছিল।

    এ ছাড়াও রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ী, পল্টন, দৈনিক বাংলা ও বাংলামটর এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। কয়েকজন ব্যাংক কর্মকর্তা জানান, দিনের শুরুতে গ্রাহক কিছুটা কম এলেও, বেলা বাড়ার সঙ্গে তা বাড়ে। তবে লেনদেনের পরিবেশ ছিল স্বাভাবিক।

    বিজ্ঞাপন

    ইসলামী ব্যাংকের পল্টন শাখার গ্রাহক হা‌মিদুল ইসলাম বলেন, ‘ভাবছিলাম লকডাউনের কারণে ভিড় কম থাকবে, কিন্তু আসার পর দেখি স্বাভাবিক।’

    অপরদিকে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের গ্রাহক শ‌রিফুল ইসলাম বলেন, ‘ টাকার প্রয়োজন ছিল, তাই এসেছি। শুরুতে পরিবার থেকে নিষেধ করেছিল, আমিও একটু ভ‌য়ে ছিলাম। কিন্তু বাইরে এসে দেখি সব ঠিক আছে, আগের ম‌তোই।’

    লেনদেনের পরিস্থিতি সম্পর্কে এক্সিম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হারুন অর র‌শিদ জানান, ‘কোথাও লকডাউনের প্রভাব দেখ‌ছি না। গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাংকমুখী হচ্ছেন। সকাল থেকেই অন্যান্য দিনের মতো লেনদেন কার্যক্রম চলে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা