• জাতীয়

    সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ

      নিজস্ব প্রতিবেদক 9 September 2025 , 10:22:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে।

    কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দিচ্ছেন। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থীর লিফলেট দিয়ে প্রচারণা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাদের থামিয়ে দেন।

    বিজ্ঞাপন

    বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    ৮টি কেন্দ্রে সর্বমোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে।

    ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম 4:51 PM জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার দিকে যাচ্ছে এনসিপি 4:14 PM পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি ও আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী! 3:29 PM ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম 3:19 PM শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ শুরু, আর রাজপথে নামতে হবে না 3:01 PM ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ 2:51 PM শেরপুর-৩ এ পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে 2:25 PM রমজানে ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা