• আইন-আদালত

    শেখ হাসিনার মামলার রায়: সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন চেয়ে চিঠি

      প্রতিনিধি 12 November 2025 , 8:42:40 প্রিন্ট সংস্করণ

    সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন চেয়ে চিঠি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়াতে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার (১২ নভেম্বর) সেনাসদরে এই চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    অপরদিকে, গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একই সঙ্গে ভোর থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল-সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:21 PM বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে? 1:08 PM নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল 1:03 PM লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালকে পেছনে ফেলল বার্সা 12:52 PM প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী 12:40 PM হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন 12:27 PM নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫ 11:46 AM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 11:25 AM সংরক্ষিত আসনে জামায়াতের যেসব নারী প্রার্থী আলোচনায় 11:10 AM ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ 7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল