• জাতীয়

    ১৩ নভেম্বর গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

      প্রতিনিধি 12 November 2025 , 8:12:35 প্রিন্ট সংস্করণ

    ১৩ নভেম্বর গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন, সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

    তিনি জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    পরিবহন মালিক সমিতি আরও জানায়, কোথাও যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেয়া হয়। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে।

    এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে মালিক সমিতি জানায়, ১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং আরও ২ শ্রমিক আহত হন।

    অপরদিকে, নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করছেন, পরিবহন শ্রমিকরা। তারা রাতভর এবং বৃহস্পতিবার ও টার্মিনাল পাহারা দেবেন বলে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম