• অপরাধ

    বাড্ডায় গুলিতে নিহত এক

      প্রতিনিধি 12 November 2025 , 2:00:05 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে নিহত হয়েছেন মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহত মামুন শিকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে। পুলিশ জানিয়েছে, তিনি একজন শ্রমজীবী ছিলেন।

    বিজ্ঞাপন

    বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত নয়। গুলিবিদ্ধ অবস্থাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশি টিম কাজ করছে।

    ওসি আরও বলেন, ঘটনাটি মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় ঘটে। তবে নিহত মামুন সেই বাসায় থাকতেন না। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস