• জাতীয়

    যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

      প্রতিনিধি 11 November 2025 , 2:05:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। বর্তমানে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    ওসি বলেন, ‘খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত 3:53 PM ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত 3:17 PM বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান 2:29 PM হাসান জাহাঙ্গীর সাথে বিয়ের গুঞ্জনে বিরক্ত মৌসুমী 2:17 PM নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১ হাজার ২০০ অতিথি 2:07 PM সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান 1:56 PM সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি 1:52 PM ঝিনাইদহে ভোট দিতে যাওয়ায় গৃহকর্মীর ওপর হামলা, আ.লীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ 1:34 PM যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত