• সর্বশেষ সংবাদ স্ক্রল

    বগুড়ায় ৩ শতাধিক অসহায় পরিবারকে বিএনপির অর্থ সহায়তা

      প্রতিনিধি 9 November 2025 , 4:38:52 প্রিন্ট সংস্করণ

    অর্থ সহায়তা অনুষ্ঠানে বিএনপি নেতা মীর শাহে আলম ও আল-মানাহিল ফাউন্ডেশন এর চেয়ারম্যানসহ নেতারা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার-শিবগঞ্জ উপজেলায় জিয়া পরিবারের মঙ্গল কামনায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ৩ শতাধিক পরিবারের মাঝে ৬০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিজ্ঞাপন

    এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ‌‘আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’ এর চেয়ারম্যান মাওলানা মো. হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। এ সময় তিনি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষণা দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন এর কর্মকর্তা মো. আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রচেষ্টায় এ অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে সংস্থাটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান