• আইন-আদালত

    সেনা কর্মকর্তাদের মামলার আইনজীবী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

      প্রতিনিধি 9 November 2025 , 1:49:18 প্রিন্ট সংস্করণ

    সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার
    সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সেনা কর্মকর্তাদের মামলার আইনজীবী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

    পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের দুটি মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

    রোববার (০৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহারের আবেদন জানান তিনি। আদালত গুমের দুই মামলায় সরোয়ারসহ পাঁচ আইনজীবীর ওকালত বাতিল করে নতুন করে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

    বিজ্ঞাপন

    আদালত কক্ষে ব্যারিস্টার সরোয়ার বলেন, আমার নিজের গুমের ঘটনায় আমি একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই নৈতিক কারণে তাদের পক্ষে আইনজীবী থাকা আমার জন্য স্বার্থের দ্বন্দ তৈরি করছিল।

    এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুটি মামলায় সাবেক ১৩ সেনা কর্মকর্তা এবং রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় আরও দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।

    এদিকে, ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন।

    নতুন করে গুমের মামলায় নয়জন সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন পাঁচ আইনজীবী। তারা হলেন- তাবারুল হোসেন ভূঁইয়া, মাসুদ সালাউদ্দিন, ব্যারিস্টার মহিউদ্দিন, মাইদুল ইসলাম পলক ও ব্যারিস্টার হাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা