• জাতীয়

    টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

      প্রতিনিধি 8 November 2025 , 3:02:11 প্রিন্ট সংস্করণ

    ) সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
    ) সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় তুলার গোডাউন ও একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে ১:৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

    বিজ্ঞাপন

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তুলার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয়রা জানান, আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ও উদ্ধার কাজ পরিচালনা করেন।

    টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম বলেন, ‘তুলা ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

    তিনি আরও বলেন, ‘আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তদন্ত করে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের