• রাজনীতি

    ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন, বিষয় জুলাই সনদ ও গণভোট

      প্রতিনিধি 7 November 2025 , 12:06:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপি মহাসচিবকে ফোন করেন তিনি।

    বিজ্ঞাপন

    সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েক দিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা অনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন। বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে জানাবেন।

    ডা. তাহের বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি, আলাপ আলোচনা মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। যখন নির্বাচন এসে যাবে, তখন সিট বণ্টন থেকে শুরু করে আসন সমঝোতা শুরু হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ