• খেলা

    মাদকাসক্ত হয়ে রিহ্যাবে ভর্তি শন উইলিয়ামস

      প্রতিনিধি 5 November 2025 , 6:32:14 প্রিন্ট সংস্করণ

    জিম্বাবুয়ের হয়ে আর খেলা হবে না উইলিয়ামসের
    জিম্বাবুয়ের হয়ে আর খেলা হবে না উইলিয়ামসের
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদকাসক্ত হয়ে এখন রিহ্যাবে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। নিজ মুখেই সব স্বীকার করে নেয়ার জাতীয় দল থেকে পাকাপাকিভাবে বাদ দেয়া হয়েছে দেশের এ সাবেক অধিনায়ককে। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, ভবিষ্যতে আর কখনও তাকে জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে না।

    বিজ্ঞাপন

    ক্যারিয়ারে বেশ কয়েকবার শৃঙ্খলাভঙ্গ ও বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে শিরোনাম হন উইলিয়ামস। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নাম প্রত্যাহার করেন তিনি। পরে জানা যায়, মাদকাসক্তির সমস্যার কারণে খেলতে পারেননি উইলিয়ামস। নিজেদের বিবৃতিতে জেডসি জানায়, উইলিয়ামস নিজেই তার মাদকাসক্তির কথা জানান এবং স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হন। উইলিয়ামসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলে, ‘গত দুই দশকে দেশের ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। আমরা তার সুস্থতা কামনা করি এবং আগামীর জন্য শুভকামনা জানাই।’ তবে কঠিন সময়ে নিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় নিন্দাও জানায় দেশটির ক্রিকেট বোর্ড। অনেক ভাবনা-চিন্তার পর জেডসি সিদ্ধান্ত নেয়,

    ভবিষ্যতে উইলিয়ামসকে আর কখনও জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে না।
    ২০০৫-এ আন্তর্জাতিক অভিষেক হয় বাঁহাতি ব্যাটার উইলিয়ামসের। দুই দশকের ক্যারিয়ারে জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে খেলেন ২৭৩ ম্যাচ, করেন আট হাজারের বেশি রান। ওয়ানডেতে ৮ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে উইলিয়ামসের রান ৫২১৭।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ