• সর্বশেষ সংবাদ স্ক্রল

    চাঁদপুর বিসিকে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা

      প্রতিনিধি 5 November 2025 , 5:47:30 প্রিন্ট সংস্করণ

    নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা। ছবি: বাসস
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুর জেলা শহরের বাবুরহাট-বিসিক শিল্প নগরীতে একটি প্রসাধনীর কারখানায় বিদেশি ব্রান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায়, ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানায় বিদেশি ব্রান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় জে এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেডের মালিককে ওই জরিমানা করা হয়।

    এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন, এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা