• বিনোদন

    ৫২ বছরে চিত্রনায়িকা মৌসুমী

      প্রতিনিধি 3 November 2025 , 4:31:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ তে। তবে এই সময়টিও তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা; এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার।

    গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করেছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নায়িকা দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে খবর পাওয়া গেছে।

    বিজ্ঞাপন

    সানী জানান, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না মৌসুমীর।

    ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই ছিলেন নিয়মিত।

    এদিকে জন্মদিন ঘিরে মৌসুমীর ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে তিনি মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের