• জাতীয়

    নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ডিএমপিকে ইসির চিঠি

      প্রতিনিধি 28 October 2025 , 7:00:01 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন ভবন, আগারগাঁয়-ঢাকা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম ডিএমপি-কমিশনারকে এ চিঠি পাঠিয়েছেন।

    চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলমান থাকায় নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে, ইসি’র প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম বলেন, সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে এ চিঠি দেয়া হয়েছে।

    অপরদিকে, নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় এ ভবনের নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে। এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদারের ব্যবস্থা নেয়া জরুরি বলে জানিয়েছে ইসি।

    উল্লেখ্য, এর আগে শনিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম